পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ঈদসূচি নির্ধারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া সরকারের মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। এর মধ্যে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে নামাজ পড়বেন। নামাজ শেষে নেতারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর কবর জিয়ারত করবেন বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























