পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছেড়ে গ্রামের পথে যাত্রা শুরু করেছে মানুষ। উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিমপাড় ও সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও এখন পর্যন্ত যানজটের কোনো খবর পাওয়া যায়নি। সড়ক প্রশস্ত ও চার লেনের সুবিধা থাকায় যাত্রীরা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসচালকরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ধীরগতি বা ভোগান্তির সৃষ্টি হয়নি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সময়ের সঙ্গে গাড়ির চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























