ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদযাত্রায় সাভারের দুই মহাসড়কে যানজটের আশঙ্কা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এবং অনিয়ন্ত্রিত ইউটার্ন ব্যবহারের কারণে এই শঙ্কা তৈরি হয়েছে। হেমায়েতপুর থেকে বাইপাইল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অটোরিকশার আধিক্য ও বাসের বিশৃঙ্খল অবস্থানের ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিশেষ করে রেডিও কলোনি, পাকিজা ও বাইপাইল এলাকায় যানজটের মাত্রা বেশি থাকে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের প্রভাবে সড়কের কিছু অংশে গর্ত তৈরি হওয়ায় ভারী যানবাহনের গতি কমে যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টদের মতে, ঈদের সময় যানবাহনের চাপ বৃদ্ধি পেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃতি শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ঈদযাত্রায় সাভারের দুই মহাসড়কে যানজটের আশঙ্কা

আপডেট সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬