বর্তমান সময়ে তথ্যই সবচেয়ে বড় শক্তি। রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে আধুনিক ও ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। রবিবার তথ্য অধিদফতরে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, তথ্য ক্যাডার ও জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে একটি দক্ষ ডিজিটাল জনবল তৈরি করা জরুরি। ডিজিটাল লিটারেসি বা সাক্ষরতা এখন সময়ের দাবি। এছাড়া অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভুল তথ্য বা গুজব মোকাবিলায় কর্মকর্তাদের নৈতিকতা ও সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 























