জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে ‘অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার অংশ হিসেবে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























