ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

হামের প্রাদুর্ভাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, মৃত্যু ৫০০ ছাড়াল

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত দেশে হাম ও এর জটিলতায় ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে হামে মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছর শিশু মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সুদান ও পাকিস্তান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, টিকাদানের হার হ্রাস পাওয়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে হাম রোগের এই পুনরুত্থান ঘটেছে। বাংলাদেশে চলতি বছরের শুরুতে রাজশাহী অঞ্চলে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়, যা পরবর্তীতে ঢাকা বিভাগসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে গত কয়েক মাসে দুই শতাধিক শিশুর প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও প্রাণহানি কমাতে দেশজুড়ে টিকাদান কর্মসূচি জোরদারের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

হামের প্রাদুর্ভাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, মৃত্যু ৫০০ ছাড়াল

আপডেট সময় : ০২:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬