গাজা অভিমুখী ত্রাণবাহী বহরের কর্মীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। এর ফলে তিনি আর ফরাসি ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন না। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
মূলত ত্রাণবাহী জাহাজের কর্মীদের হাত বেঁধে বিদ্রূপ করার একটি ভিডিও প্রকাশের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন বেন গভির। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি কর্মকর্তার এমন আচরণ এবং ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা ও সহিংসতায় উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকেও এই মন্ত্রীর বিরুদ্ধে অনুরূপ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। আটক কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এবং অন্তত ১৫ জনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
রিপোর্টারের নাম 
























