ভারতে মিম-ভিত্তিক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) দাপ্তরিক ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে দাবি করেছেন, সরকারের এ ধরনের দমনমূলক আচরণ তাদের কণ্ঠরোধ করার একটি প্রচেষ্টা। তিনি মনে করেন, এই স্বৈরাচারী পদক্ষেপ ভারতের তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা আরও বাড়িয়ে দিচ্ছে।
অভিজিৎ দিপকে অভিযোগ করেন, ওয়েবসাইট ছাড়াও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক বা নিয়ন্ত্রণ করা হয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে, সরকার তাদের কর্মকাণ্ডে ভীত। বর্তমানে তারা বিকল্প কোনো ঠিকানায় কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছেন। উল্লেখ্য, চলমান সপ্তাহে এই সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
রিপোর্টারের নাম 
























