ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বাড়ছে হামের ঝুঁকি

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশজুড়ে ঘরমুখো মানুষের ঢল নামার সম্ভাবনা রয়েছে। ঈদ উদযাপনে পরিবারের সদস্যদের পরস্পরের সান্নিধ্যে আসা এবং জনসমাগম বৃদ্ধির ফলে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে সরেজমিনে দেখা গেছে, সেখানে হামের ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। অনেক রোগী সিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবের তীব্রতা মাঝে কিছুটা কমলেও বর্তমানে আক্রান্তের সংখ্যা পুনরায় ঊর্ধ্বমুখী। চিকিৎসকদের মতে, ঈদের ছুটিতে মানুষের অবাধ চলাচল ও একে অপরের সংস্পর্শে আসার ফলে সংক্রমণের হার বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ রোস্টার অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বাড়ছে হামের ঝুঁকি

আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬