ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ঝাল-মসলার স্বাদে জিভে জল আনা মাটন টিক্কা মাসালা ফ্রাই

খাবারের তালিকায় ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন মজাদার ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’। ভাজা মসলার কড়া ঘ্রাণ আর নরম মাটনের এই পদটি পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসাধারণ।

প্রথমে হাড়ছাড়া মাটনে সামান্য হলুদ, লবণ ও পানি মিশিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে গেলে তেল দিয়ে মাংসগুলো সোনালি করে ভেজে নিন। এরপর আদা-রসুন কুচি, কাঁচামরিচ, ধনে ও জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গরম মসলা এবং টিক্কা মসলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মাংসের সঙ্গে মসলা ভালোভাবে মিশে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু পদটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

ঝাল-মসলার স্বাদে জিভে জল আনা মাটন টিক্কা মাসালা ফ্রাই

আপডেট সময় : ০৮:৩৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬