ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিকে ‘মধ্যযুগীয়’ বলে অভিহিত করায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, এ ধরনের মন্তব্য সরাসরি ইসলামী বিচারব্যবস্থাকে অবজ্ঞা করার শামিল।
এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য রাসূল (সা.)-এর প্রতিষ্ঠিত বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা। তিনি অভিযোগ করেন, সরকার মুখে মদিনার সনদে দেশ পরিচালনার কথা বললেও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে হেয় প্রতিপন্ন করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের মন্তব্য সরকারের রাজনৈতিক দ্বিমুখী আচরণেরই বহিঃপ্রকাশ। এই বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিত এই মন্তব্য প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























