ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করা হবে, যেখানে শিশুরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।
তিনি আরও বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। এ বিষয়ে পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। ছেলে-মেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার গুরুত্ব উল্লেখ করে এই নেতা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যতকে নিরাপদ করা। পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























