ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তার প্রশাসন সঠিক উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে প্রস্তুত। তবে এই সমঝোতা যদি সফল না হয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে তার কোনো তাড়াহুড়ো নেই। তিনি কেবল হরমুজ প্রণালি পুনরায় চালুর মতো সীমিত কোনো সমঝোতায় আগ্রহী নন, বরং একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী সমাধানের দিকেই নজর দিচ্ছেন। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, বর্তমান পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং বড় কোনো সংঘাত এড়ানো যাবে বলে তিনি বিশ্বাস করেন।
রিপোর্টারের নাম 























