ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

তারকাসন্তান না হওয়ায় বেশি লড়াই করতে হয়েছে: কৃতি স্যানন

বলিউডে নিজের জায়গা তৈরি করতে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি বলেন, চলচ্চিত্র পরিবারের সদস্য না হওয়ায় ক্যারিয়ারের শুরুতে অনেক সুযোগ হাতছাড়া করতে হয়েছে।

তার দাবি, একাধিকবার কোনো চরিত্রের জন্য তার নাম প্রায় চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে সেই সুযোগ চলে গেছে তারকাসন্তানদের কাছে। তবে এসব অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত ও আত্মবিশ্বাসী করেছে।

কৃতি বলেন, ইন্ডাস্ট্রিতে বাইরের কেউ হলে প্রতিটি সুযোগ অর্জনের জন্য আলাদাভাবে লড়াই করতে হয়। তার ভাষায়, তিনি যা কিছু অর্জন করেছেন, সবই নিজের পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে। অভিনয় জীবনের শুরুর দিকে ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের খোঁজে থাকলেও সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বলেও স্বীকার করেন তিনি।

অনেক বড় বাজেটের ছবিতে অভিনয় করেও শিল্পী হিসেবে তৃপ্তি পাননি। তবে সেই অভিজ্ঞতাগুলোই তাকে পরবর্তীতে আরও সচেতনভাবে কাজ নির্বাচন করতে সাহায্য করেছে বলে জানান অভিনেত্রী।

কৃতির ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে মিমি সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রটিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেন। বর্তমানে তিনি ককটেল ২-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর এবং রাশমিকা মান্দানা। কৃতির মতে, কঠিন সংগ্রামের পথই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে এবং ভবিষ্যতেও তিনি নিজের যোগ্যতার ওপর ভর করেই এগিয়ে যেতে চান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

তারকাসন্তান না হওয়ায় বেশি লড়াই করতে হয়েছে: কৃতি স্যানন

আপডেট সময় : ১১:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬