আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে পুরোপুরি অকার্যকর বা ভেঙে দেওয়ার হুংকার দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে রুবিও জানিয়েছেন, আইসিসির বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকেও পাশে চায়। ওয়াশিংটনের অভিযোগ, আইসিসি তথাকথিত আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে মার্কিন স্বার্থের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ পরিচালনা করছে।
এর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কার্যক্রম এবং ইসরাইল-সংশ্লিষ্ট তদন্তের জেরে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চরম আকার ধারণ করে। এবার পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে এই বিরোধকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যারা যুক্তরাষ্ট্রের এই অবস্থানের সঙ্গে একমত হবে না, তাদের ওপর কঠোর নজরদারি, ভিসা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপের হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব দেশ মার্কিন সহায়তা বা নিরাপত্তা সুবিধার ওপর নির্ভরশীল, তাদের আইসিসির কর্তৃত্ব প্রত্যাখ্যান করার জন্য সরাসরি চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন।
রিপোর্টারের নাম 





















