ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ওটিটিতে মুক্তি পেল ফুটবল উন্মাদনা ও রহস্যের গল্প ‘ফুটবল হট্টগোল’

দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিকশন ‘ফুটবল হট্টগোল’। ফুটবল নিয়ে সামাজিক উন্মাদনা, সস্তা জনপ্রিয়তা অর্জনের নেশা এবং এর আড়ালে থাকা অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। দীপু হাজরার পরিচালনায় এই ফিকশনে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশাত প্রিয়ম।

গল্পের মূল কেন্দ্রে রয়েছে ৩৬ বছর বয়সি ফুটবল ব্লগার আয়ান, যে রাতারাতি ভাইরাল হওয়ার আশায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ম্যাচ নিয়ে অদ্ভুত সব ভবিষ্যদ্বাণী করে। কাকতালীয়ভাবে তার প্রেডিকশন মিলে গেলে সে ‘অক্টোপাস ভাই’ হিসেবে পরিচিতি পায়। তবে এই জনপ্রিয়তাই তার জীবনে বিপদ ডেকে আনে। সে স্থানীয় এক মাস্তানের নজরে পড়ে অপহৃত হয় এবং উন্মোচিত হয় ৩৬ বছর আগের এক চাঞ্চল্যকর নিখোঁজ রহস্য।

নাটকটিতে বিনোদনের পাশাপাশি বর্তমান প্রজন্মের অনলাইন জুয়া ও ভুয়া ইনফ্লুয়েন্সিংয়ের ভয়াবহ পরিণতির চিত্র চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে নির্মিত এই ফিকশনটি দর্শকদের মধ্যে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

ওটিটিতে মুক্তি পেল ফুটবল উন্মাদনা ও রহস্যের গল্প ‘ফুটবল হট্টগোল’

আপডেট সময় : ১০:৫৫:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬