ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে সমাজকল্যাণ উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ড. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, যদি তার সাহস থাকে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির মুখোমুখি হওয়া উচিত। সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন একটি ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদেশে অবস্থানরত শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় রয়েছে। তিনি যদি মনে করেন তার কোনো অপরাধ নেই, তবে তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন। আদালত যদি তাকে খালাস দেয়, তবে তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় তাকে অবশ্যই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

পরিদর্শনকালে উপদেষ্টা আরও জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশের কথা চিন্তা করে সরকার এই আধুনিক ক্রীড়া কমপ্লেক্সটি নির্মাণ করছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে তারা প্যারা অলিম্পিকের মতো বড় আসরে অংশ নেওয়ার সুযোগ পাবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, দেশে বর্তমানে প্রায় ১১ ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাদের আন্তর্জাতিক মানের অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে উপজেলা ও জেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬