ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

গেন্ডারিয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

রাজধানীর গেন্ডারিয়ার লোহার পুল এলাকায় সিয়াম মিয়া (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নিজের বাসার সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সিয়াম একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের ভাষ্যমতে, ভোরে পরিবারের সদস্যরা তাকে রুমের দরজার সামনে পড়ে থাকতে দেখেন। তার কপালে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার নিশ্চিত কিছু জানাতে পারেনি। গেন্ডারিয়া থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

গেন্ডারিয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬