ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংরক্ষিত নারী এমপিদের জনসম্পৃক্ততা বাড়াতে তারেক রহমানের নির্দেশনা

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরা এবং মানবিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দিকনির্দেশনা দিয়েছেন।

একটি সূত্র জানায়, গতকাল বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দলের স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নিলুফার চৌধুরী মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত একাধিক সদস্য উল্লেখ করেন, বৈঠকে প্রধানমন্ত্রী এমপিদের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নারীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেন। এসময় তিনি নারীদের অগ্রগতিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়লার ভাগাড় থেকে মিঠুনের কোল, এবার বিয়ের পিঁড়িতে দিশানি

সংরক্ষিত নারী এমপিদের জনসম্পৃক্ততা বাড়াতে তারেক রহমানের নির্দেশনা

আপডেট সময় : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬