ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জামায়াত ও ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ প্রতিনিধি দলের বৈঠক: গণতন্ত্র সুসংহতকরণে আলোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের’ বাংলাদেশ প্রতিনিধি দলের একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের’ বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলসমূহের সক্রিয় ভূমিকা পালন, দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ ভবিষ্যতে তাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়লার ভাগাড় থেকে মিঠুনের কোল, এবার বিয়ের পিঁড়িতে দিশানি

জামায়াত ও ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ প্রতিনিধি দলের বৈঠক: গণতন্ত্র সুসংহতকরণে আলোচনা

আপডেট সময় : ০৫:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬