কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় এক লাখ ২০ হাজার টাকা হারিয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।
কৃষক হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের বাসিন্দা। তার বড় ছেলে মাসুম জানান, সকালে তার বাবা এক লাখ ২০ হাজার টাকা সঙ্গে নিয়ে গরু কেনার জন্য মেহেরপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে টাকা নিয়ে ফেলে যায়।
পরে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হানিফ শেখকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। এ বিষয়ে পুলিশ অবগত রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























