ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ: ‘এটা ধর্মের পরিপন্থী’ – কারিনার মা

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মা লোপা কায়সার সম্প্রতি তাঁর মেয়ের দাফনের সময় সাংবাদিকদের মৃত ব্যক্তির ছবি বা ভিডিও ধারণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘মৃত মানুষ ও কবরের ছবি ভিডিও করা ধর্মের পরিপন্থী’।

রবিবার (১৭ মে) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনার জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আবেগঘন অনুরোধ করেন। তিনি বলেন, “আমি চাই না আমার মৃত মেয়ের মুখ কেউ দেখুক।” মেয়ের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন। জানাজার আগেও তিনি একই অনুরোধ করেছিলেন। তাঁর এই অনুরোধের প্রেক্ষিতে কারিনার মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি।

গত ১৫ মে রাতে লিভার সংক্রান্ত জটিলতার কারণে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারিনার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি দেশে লাইফ সাপোর্টে ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁর পরিবার তাঁকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করে এবং ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে চেন্নাই নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনার প্রথমে জ্বর হয় এবং পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ এর জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

হাস্যরসাত্মক কনটেন্ট তৈরির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কারিনা নেটিজেনদের মধ্যে খ্যাতি লাভ করেন। তিনি অভিনয়ও করেছেন এবং চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন।

কারিনার প্রথম জানাজা বনানী ডিওএইচএস মাঠে বাদ মাগরিব, দ্বিতীয় জানাজা বনানী দরবার শরীফে বাদ এশা এবং তৃতীয় জানাজা শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ: ‘এটা ধর্মের পরিপন্থী’ – কারিনার মা

আপডেট সময় : ১২:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬