ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস আটক

ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক সাব্বির বিন শামস লন্ডন হাইকমিশনের সাবেক মিনিস্টার এবং গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সাবেক নির্বাহী পরিচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভারত থেকে অবৈধ পথ ব্যবহার করে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সাব্বির বিন শামস। তার সন্দেহজনক ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে স্থানান্তর করে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের সময় সাব্বির বিন শামসের কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী থিংক ট্যাংক সিআরআই-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার (প্রেস-রাজনৈতিক) পদেও দায়িত্ব পালন করেন। ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন। পুলিশ সুপার আরও জানান, আটক সাব্বির বিন শামসকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার ও অন্যান্য অপরাধের বিষয় খতিয়ে দেখে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস আটক

আপডেট সময় : ১০:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬