চিকিৎসায় ব্যর্থ হয়ে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল কারিনা কায়সারকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। কারিনার মা লোপা সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়বিদারক পোস্টে মেয়ের জন্য তার আকুতি জানিয়েছেন।
লোপা লিখেছেন, জীবনের অনেক কঠিন পরীক্ষায় তিনি হাসিমুখে উত্তীর্ণ হয়েছেন, কখনো কারো কাছে কিছু চাননি বা অপকার করেননি। সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছেন। কিন্তু আজ মেয়ের শূন্যতা নিয়ে জীবনের ভার তিনি কীভাবে বহন করবেন, তা জানেন না।
শোকে মুহ্যমান এই মা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, তিনি হয়তো আল্লাহকে খুশি করতে পারেননি, ঠিকমতো অজু বা নামাজ পড়েননি। অথবা না জেনে অনেকের মনে কষ্ট দিয়েছেন। তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।
কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, ১৭ মে বাদ মাগরিব বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা, রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মে ফজরের পর মুন্সীগঞ্জের গজারিয়াতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কারিনাকে দাফন করা হবে।
রিপোর্টারের নাম 





















