ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মাজারে হামলা হলে কেউ আসে না: মাজার-ভক্তদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না। সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর হামলা অভিহিত করে তিনি জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রবিবার (১৭ মে) মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান। ‘সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভা’র যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বিপুল সংখ্যক মাজার ভক্ত, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে মিরপুর শাহ আলী মাজারে হামলায় ক্ষোভ প্রকাশ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ছোটবেলায় অনেকেই ভক্তি সহকারে মাজার জিয়ারত করতেন, কিন্তু আলেমদের কাছ থেকে জানার পর তারা সহিহ নয় এমন কাজ পরিহার করেছেন। আলেমরা যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করার কথা বলেছেন, কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেননি।

তিনি আরও বলেন, যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই ইসলামের কাজ। বিরুদ্ধ মতের ওপর শক্তি প্রয়োগ ও হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ সময় সারা দেশের মাজারগুলোতে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান তিনি। তিনি মাদকবিরোধী অভিযান সচিবালয় ও জাতীয় সংসদ থেকে শুরু করার আহ্বান জানান এবং প্রয়োজনে সংসদে, সচিবালয়ে ও পুলিশ প্রশাসনে মাদকাসক্তদের তালিকা প্রকাশের দাবি করেন।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। বৃহস্পতিবার রাতে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.)-এর মাজারে হামলা চালিয়েছিল বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, মাজারে হামলার ঘটনা ঘটেনি, মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল এবং অভিযানটি স্থানীয় জামায়াত নেতাকর্মীরা পরিচালনা করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ ও সেলফি: সুনাগরিক হওয়ার আহ্বান

মাজারে হামলা হলে কেউ আসে না: মাজার-ভক্তদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ১০:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬