দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন মারা গেছেন হামের লক্ষণ নিয়ে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৩৮৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৭৫ জনসহ মোট ৪৫৯ জনের প্রাণহানি ঘটলো।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৪ জনের শরীরে হামের সন্দেহজনক উপসর্গ দেখা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের। এ পর্যন্ত মোট ৪২ হাজার ৯২ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৩৭ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রিপোর্টারের নাম 

























