ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঢাবি আইবিএ’র ৫৮তম সমাবর্তন সম্পন্ন: ৩৬৫ গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৫৮তম সমাবর্তন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিবিএ, এমবিএ, ইএমবিএ এবং ডিবিএ প্রোগ্রামের মোট ৩৬৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে ১১৬ জন বিবিএ, ১২৬ জন এমবিএ, ১২২ জন ইএমবিএ এবং একজন ডিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আইবিএ-র পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি নতুন গ্র্যাজুয়েটদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান বাস্তবতায় জ্ঞান ও দক্ষতার পাশাপাশি মানবিকতা ও নৈতিকতাসম্পন্ন পেশাজীবী গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্যদিকে, আইবিএ পরিচালক শিক্ষার্থীদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে সাহসী উদ্যোক্তা হওয়ার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানে আইবিএ-র শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

ঢাবি আইবিএ’র ৫৮তম সমাবর্তন সম্পন্ন: ৩৬৫ গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান

আপডেট সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬