ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রংপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আজম খান, নাম ঘোষণা করলেন আমির

রংপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে লড়ার জন্য নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান শুক্রবার বিকেলে রংপুরে আয়োজিত এক সুধী সমাবেশে মহানগর জামায়াতের আমির মাওলানা এটিএম আজম খানকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সমাবেশে জামায়াত আমির দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সীমান্তে বর্তমানে নানামুখী সংকট ও নতুন নতুন সমস্যা উঁকি দিচ্ছে। এসব সমস্যা বীরত্বের সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা সকল প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে কোথাও যাননি এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আল্লাহ হয়তো বর্তমানে তাদের বিরোধী দলে রেখে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষায় তারা বিজয়ী হতে চান। এর আগে শুক্রবার সকালে এক দিনের সফরে রংপুর পৌঁছালে স্থানীয় সার্কিট হাউজে জামায়াত আমিরকে গার্ড অব অনার প্রদান করে মহানগর পুলিশ। এরপর তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আমির সম্মেলনে অংশ নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

রংপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আজম খান, নাম ঘোষণা করলেন আমির

আপডেট সময় : ০৮:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬