ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশে আর স্বৈরাচার ফিরতে পারবে না: জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে আর কখনো স্বৈরাচারী শাসনের সুযোগ থাকবে না। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি বা দলকে আর স্বৈরাচার হয়ে উঠতে দেওয়া হবে না। শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান সরকারকে সতর্ক করে বলেন, অতীতের ইতিহাস ভুলে যাওয়া কারো জন্যই শুভ হবে না। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে জনগণ রাজপথে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামীকে নির্মূল করার যারা চেষ্টা করেছিল, তারাই আজ ইতিহাস থেকে মুছে গেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটের জালিয়াতি রুখতে এবং ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশে আর স্বৈরাচার ফিরতে পারবে না: জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬