ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে প্রকাশ্যে মিছিল বের করা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানা এলাকায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই অলিগলি দিয়ে পালিয়ে গেলেও বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিএমপির দক্ষিণ বিভাগ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ নেতা মো. মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ ১৫টি মামলা রয়েছে। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের রেকর্ড পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬