বিগত ১৭ বছর ধরে লক্ষ্মীপুরবাসী চরম বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা যেন আর কোনোভাবেই অবহেলিত না থাকি, সেই লক্ষ্যেই নতুন চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে। এটি প্রমাণ করে যে বিএনপি চাইলে জনগণের জন্য বড় পরিবর্তন আনতে পারে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী বলেন, গত দেড় দশকে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও জলাবদ্ধতা নিরসনে এই অঞ্চলটি অনেক পিছিয়ে পড়েছে। এখন সময় এসেছে সেই স্থবিরতা কাটিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার।
মন্ত্রী আরও ঘোষণা করেন, লক্ষ্মীপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























