প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা ও চাঁদপুর সফরে আসছেন তারেক রহমান। ১৬ মে শনিবার তার এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে কুমিল্লার বরুড়া উপজেলায় তার নির্ধারিত পথসভাকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। মহাসড়কের বিভিন্ন অংশ ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজিয়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এই সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বরুড়া উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবক দলগুলো প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
রিপোর্টারের নাম 























