ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জবি আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তরিকুল ইসলাম সভাপতি এবং অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্যের নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়। প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল আরীফ এবং দপ্তর সম্পাদক পদে মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ দায়িত্ব পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নাইমুর রহমান নাবিল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তৌহিদুল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই আইনজীবী সংগঠনের নেতৃত্ব দেবে। দেশের বিভিন্ন আদালতে কর্মরত আইনজীবীদের মধ্যে ঐক্য ও পেশাগত মান উন্নয়নে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

জবি আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

আপডেট সময় : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬