ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা পরিলক্ষিত হয়েছে। চরম অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ এবং চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতায় হাসপাতালটি এখন রোগীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল চত্বরে ময়লা-আবর্জনার স্তূপ এবং দুর্গন্ধযুক্ত পরিবেশের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকছেন।

স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ চিকিৎসক নিয়মিত দায়িত্ব পালন না করে বিভিন্ন সভা-সেমিনারের দোহাই দিয়ে বাইরে সময় কাটান। এমনকি চক্ষু বিভাগে দায়িত্বরত নার্সকে ডিউটি চলাকালীন ঘুমিয়ে থাকতে দেখা গেছে। হাসপাতালের সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যাটারিসহ প্রয়োজনীয় সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সময় পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে থাকে। টিকাদান কর্মসূচিতেও জনবল সংকটের কারণে রোগীরা সময়মতো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা

আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬