ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজশাহীর বেশ কিছু এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশ কিছু এলাকায় আজ শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বনগ্রাম ফিডারের আওতাধীন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বনগ্রাম, হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া এবং মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমি মাদরাসা ও হাফেজিয়া বোর্ড নিয়ে সরকারি উদ্যোগের প্রতিবাদে শিক্ষক পরিষদ

রাজশাহীর বেশ কিছু এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬