ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ: গণভোটের রায় বাস্তবায়ন ও ন্যায্যHISya দাবিতে কর্মসূচি শুরু

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্য’। ঐতিহাসিক মাদরাসা ময়দানে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই বিভাগীয় সমাবেশকে সফল করার প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য। জনতার দাবি আদায়ে এই সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

সূত্রমতে, সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৩০ এপ্রিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। শনিবার রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সেই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পর্যায়ক্রমে আগামী ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে। সবশেষে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় একটি মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ: গণভোটের রায় বাস্তবায়ন ও ন্যায্যHISya দাবিতে কর্মসূচি শুরু

আপডেট সময় : ১১:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬