বরিশালবাসীর দেওয়া ম্যান্ডেট ও আস্থার প্রতিদান হিসেবে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার বিকেলে বরিশাল নগরীর বিবির পুকুর সংলগ্ন সোহেল চত্বর থেকে আয়োজিত এক বিশাল শুভেচ্ছা র্যালিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে এই র্যালির আয়োজন করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশে রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে তারেক রহমানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার মর্যাদা রক্ষা করা হবে। বিশেষ করে নগরীর জলাবদ্ধতা নিরসন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নাগরিক দুর্ভোগ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























