রাজধানীতে কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে মিরপুর, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার সড়ক ও অলিগলি প্লাবিত হওয়ায় পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও ডিএনসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন যেন তারা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পানিবন্দি মানুষের পাশে থাকেন। পরিদর্শনকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে মিরপুর এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমানের।
রিপোর্টারের নাম 

























