ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বৈষম্যহীন ও সুষম সমাজ গড়তে বিএনপির লক্ষ্য: ড. মঈন খান

বাংলাদেশে একটি মানবিক ও সুষম সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করাই তাদের মূল লক্ষ্য। শনিবার নরসিংদীর আমদিয়া পাকুরিয়া স্কুলমাঠে খান ফাউন্ডেশন আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। এক্ষেত্রে খান ফাউন্ডেশন সবসময় নারীদের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে। তিনি তার পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, তার পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং তার পূর্বপুরুষরা দেশ ও শিক্ষার উন্নয়নে কাজ করেছেন।

অনুষ্ঠানে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে এ বছর প্রায় ১৪ কোটি টাকার গ্রামীণ ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া মঈন খান দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার রাজনৈতিকীকরণের কঠোর সমালোচনা করে বলেন, শিক্ষার মান বজায় রাখতে এবং পাসের হার নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

বৈষম্যহীন ও সুষম সমাজ গড়তে বিএনপির লক্ষ্য: ড. মঈন খান

আপডেট সময় : ১০:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬