ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১, মামলা দায়ের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় এই মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের এক সদস্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গত কয়েকদিন আগে ক্যাম্পাসে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১, মামলা দায়ের

আপডেট সময় : ০৬:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬