ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ভূমি সহকারী কর্মকর্তা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর-আড়াইহাজার সড়কে সড়ক দুর্ঘটনায় এক ভূমি সহকারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার হোসেন আড়াইহাজারের গোপালদী পৌরসভায় ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ভূমি সহকারী কর্মকর্তা

আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬