ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দেশে বাড়ছে হামের সংক্রমণ: একদিনে আরও ৭ জনের মৃত্যু

সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে নিশ্চিত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় ৩৯ হাজার ১৬০ জন, যাদের মধ্যে বড় একটি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ সতর্কতা ও টিকাদান কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

দেশে বাড়ছে হামের সংক্রমণ: একদিনে আরও ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬