যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি পরিলক্ষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে কাতার ও কুয়েত। এই দুই দেশ আশা করছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শীঘ্রই একটি চুক্তি সম্পন্ন হবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা আলোচনার মাধ্যমে অর্জিত অগ্রগতির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরান দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘উভয় পক্ষই সংলাপ এবং শান্তিপূর্ণ উপায়ে সকল অমীমাংসিত বিষয় সমাধানের চলমান প্রশংসনীয় প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’
মধ্যপ্রাচ্যের এই দুই প্রভাবশালী উপসাগরীয় দেশের সমর্থন সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পক্ষে আঞ্চলিক কূটনৈতিক সমর্থনকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























