ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কোরবানির ঈদ: গৃহিণীদের প্রস্তুতি ও ব্যস্ততা কমাতে সহজ টিপস

কোরবানির ঈদ মানেই গৃহিণীদের জন্য হাজারো কাজের ভিড়। মাংস কাটা ও সংরক্ষণ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, রান্নাবান্না, আর ঘর পরিষ্কার রাখা—সব মিলিয়ে ঈদের দিনে যেন দম ফেলারই ফুরসত থাকে না। এই বাড়তি চাপ সামলাতে এবং উৎসবের আনন্দ উপভোগ করতে আগে থেকেই কিছু পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে রাখলে কাজ অনেক সহজ হয়ে যায়। এতে সময় বাঁচে, সারা দিনের চাপ কমে এবং ঈদের সব আয়োজন ঝটপট সেরে ফেলা সম্ভব হয়।

কোরবানির আগে থেকেই কিছু কেনাকাটা সেরে ফেলুন। ঈদের ঝামেলাহীন আয়োজনের জন্য আপনার ঠিক কী কী জিনিস প্রয়োজন, তার একটি তালিকা তৈরি করুন। যেসব প্রয়োজনীয় উপকরণ নেই, সেগুলো চিহ্নিত করে নিন এবং তালিকা অনুযায়ী আগেই কিনে রাখুন। কোরবানির মাংসের বিভিন্ন পদ রান্নার জন্য মসলার ভান্ডার সমৃদ্ধ রাখা জরুরি। কাবাব মসলা, আস্ত অথবা গুঁড়া গরমমসলা, হলুদ, মরিচ, তেজপাতা, গোলমরিচ, জায়ফল, শাহি জিরা, জয়ত্রী, পোস্তদানা, সয়া সস, তেল, টকদই—এসব অত্যাবশ্যকীয় মসলা ও উপকরণ আগেভাগেই সংগ্রহ করে রাখুন। গুঁড়া মসলাগুলো আলাদা আলাদা কৌটায় নাম লিখে গুছিয়ে রাখলে রান্নার সময় খুঁজে পেতে সুবিধা হবে। বিরিয়ানি বা চটপটির মতো খাবারের জন্য মিক্স মসলাগুলোও আগেই গুঁড়া করে আলাদা কৌটায় রেখে দিতে পারেন।

এছাড়াও, পোলাওয়ের চাল, সেমাই এবং অন্যান্য শুকনা বাজার ঈদের কয়েক দিন আগেই করে রাখা ভালো। কোরবানির পর বাসা পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডারসহ অন্যান্য পরিষ্কারক ও জীবাণুনাশক দ্রব্য কিনে রাখুন। পশু জবাইয়ের পর মাংস কাটা, প্যাকেট করা ও রান্নার বেশিরভাগ কাজ রান্নাঘরেই সম্পন্ন হয়। তাই ঈদের আগেই রান্নাঘর ভালোভাবে গুছিয়ে রাখুন, যেন কাজ করার সময় কোনো বাড়তি ঝক্কি-ঝামেলা পোহাতে না হয়। সবকিছু এমনভাবে গুছিয়ে রাখলে ঈদের দিনটি আপনিও উপভোগ করতে পারবেন স্বাচ্ছন্দ্যে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

কোরবানির ঈদ: গৃহিণীদের প্রস্তুতি ও ব্যস্ততা কমাতে সহজ টিপস

আপডেট সময় : ০১:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬