ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মৌলভীবাজারে পৃথক স্থান থেকে যুবক ও তরুণীর মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে একদিনের ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে এক যুবক ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার জেলার শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে ভাসমান অবস্থায় এক জেলের মরদেহ এবং জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার আছকর আলীর ছেলে মাহমুদ বকস্ (৩০) মঙ্গলবার রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাইল হাওরে গিয়ে নিখোঁজ হন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর এলাকার একটি হ্যাচারি সংলগ্ন জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে আর উঠতে পারেননি তিনি। উদ্ধারের সময় তার সঙ্গে মাছ ধরার সরঞ্জামও পাওয়া গেছে।

অন্যদিকে, মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সিংহ (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শুক্লা কমলগঞ্জ উপজেলার তিলোকপুর গ্রামের রঞ্জন সিংহের মেয়ে। তিনি শহরের একটি আধুনিক চক্ষু হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন এবং ওই বাসায় একা বসবাস করতেন। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানা ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

মৌলভীবাজারে পৃথক স্থান থেকে যুবক ও তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬