ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

লালপুরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোস্তফা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় রাজনের সিএনজি গ্যারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ঈশ্বরদী উপজেলার আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার সময় তিনি তার ছেলের সিএনজি ওয়ার্কশপ থেকে বাড়ির পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় লালপুর অভিমুখী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

লালপুরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬