ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অষ্টগ্রামে খেলার সময় গর্তের পানিতে পড়ে শিশুর করুণ মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির উঠানে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে জিম মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্দার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিম ওই এলাকার মো. রাব্বি মিয়ার সন্তান। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জিম দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ পর গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। অসতর্কতাবশত ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

অষ্টগ্রামে খেলার সময় গর্তের পানিতে পড়ে শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬