ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখবিশিষ্ট ছাগল ছানার জন্ম, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। ইউনিয়নের ভীমপুর গ্রামের মহিষখোলা এলাকায় একটি ছাগল দুই মাথা এবং চারটি চোখবিশিষ্ট একটি বাচ্চার জন্ম দিয়েছে। অদ্ভুত আকৃতির এই ছাগল ছানাটিকে একনজর দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এবং মালিকের বাড়িতে উৎসুক জনতার ভিড় উপচে পড়ছে।

জানা গেছে, ভীমপুর গ্রামের বাসিন্দা মুক্তারুল ইসলামের একটি পোষা ছাগল বুধবার এই বিরল বাচ্চাটি প্রসব করে। ছাগল ছানাটির শারীরিক গঠন স্বাভাবিক থাকলেও এর মাথা দুটি এবং চোখ চারটি। মালিক মুক্তারুল ইসলাম জানান, তিনি দীর্ঘকাল ধরে পশুপালন করলেও এমন অস্বাভাবিক ঘটনার সম্মুখীন এর আগে কখনো হননি। বর্তমানে মা ছাগল ও ছানাটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডে প্রিয়াঙ্কা-অরল্যান্ডো ব্লুমের নতুন থ্রিলার ‘রিসেট’

রংপুরের তারাগঞ্জে দুই মাথা ও চার চোখবিশিষ্ট ছাগল ছানার জন্ম, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

আপডেট সময় : ০৯:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬