ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত, আহত ১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে একটি নছিমন উল্টে চালক সোহাগ মোল্যা (১৭) নিহত হয়েছেন। বুধবার বিকেলে কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকায় সাধন কুমার সাহার মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিস্কুট ও জুস বোঝাই করে একটি নছিমন নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়। কুন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি উল্টে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়ে সোহাগ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় নছিমনের এক আরোহীও আহত হয়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত, আহত ১

আপডেট সময় : ০৮:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬