পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডকে অবণ্টিত নগদ লভ্যাংশ বিতরণ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন বছরের বকেয়া লিস্টিং ফি পরিশোধের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে কোম্পানিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট পরিচালকদের মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা গুনতে হবে। এর মধ্যে চেয়ারম্যানের ওপর এককভাবে ৫ কোটি টাকার জরিমানার খড়্গ রয়েছে।
বিএসইসির সাম্প্রতিক এক কমিশন সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের একটি বড় অংশ এখনো বিনিয়োগকারীদের প্রদান করা হয়নি। এছাড়া ডিএসইর গত তিন বছরের পাওনা পরিশোধেও গড়িমসি করেছে প্রতিষ্ঠানটি। আগামী ৩০ দিনের মধ্যে এসব পাওনা পরিশোধ না করলে চেয়ারম্যান মো. মিজানুর রহমান ছাড়াও পরিচালক ও কর্মকর্তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ আইন পরিপালনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
রিপোর্টারের নাম 























